ইংরেজি পরীক্ষা দেওয়ার পর আত্মঘাতী হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের মরুয়াডাঙ্গি গ্রামে। মৃতের নাম রবি মাহাত(১৮)। শুক্রবার সকালে বাড়ির কাছের আমগাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
জানা যায়, রবি কালিয়াগঞ্জের তরঙ্গপুর হাইস্কুলের ছাত্র। তার পরীক্ষার সেন্টার পড়েছে সরলা সুন্দরী হাইস্কুলে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় রবির মন খারাপ ছিল। রাতের খাবার খেয়ে নিজের ঘরে যায় সে। পর দিন সকালে বাড়ির পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত দেহ দেখা যায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
এবিষয়ে রবির আত্মীয় শঙ্কর মাহাতো জানিয়েছেন, ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক অবসাদে বুগছিল সে। আর সেই কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে বলে তারা মনে করছেন।